বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোলনে যৌন হামলার ঘটনায় প্রথম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : জার্মানির কোলন শহরে নববর্ষের রাতে যৌন হামলার ঘটনায় একজন আলজেরীয় আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।

কার্পেন শহরের একটি শরণার্থী আশ্রয় কেন্দ্র থেকে ২৬ বছর বয়সী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

তার বিরুদ্ধে একজন নারীকে হয়রানি এবং তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে। এ সময় চুরির অভিযোগে আরো একজন আলজেরীয়কে গ্রেপ্তার করা হয়।

কোলনের পুলিশ জানিয়েছে, নববর্ষের রাতের ঘটনায় ৮৮৩ জন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন। এদের মধ্যে ৪৯৭জন নারী যৌন হামলার অভিযোগ এনেছেন।

পুলিশ বলছে, সেদিন রাতে ৭৬৬টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে তিনজনকে ধর্ষণ করা হয়েছে। কোলনের ঘটনার পর জার্মানিতে শরণার্থী বিরোধী মনোভাব বাড়ছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও তার শরণার্থীদের জন্য খোলা দরজা নীতির কারণে সমালোচিত হন। সূত্র : বিবিসি বাংলা160111193929_cologne_protests_women_640x360_reuters_nocredit

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪