,

ব্যার্থতার ষোলকলা পূর্ণ মামুনুলদের

2016_01_18_19_46_21_1dhNHdoDIReoPs7Bz6q6aCZLqiI2WD_originalস্পোর্টস ডেস্ক : বল পজিশনে তুলনামূলক এগিয়ে ছিল বাংলাদেশ। আক্রমণও করেছে বেশি। তবে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। গোলের খেলায় কাজের কাজটি করেছে বাহরাইনের যুবারা। গোলরক্ষক শহিদুল আলম সোহেলের ভুলে একমাত্র গোলটি আদায় করে নিয়েছে তারা। সেই গোলেই নির্ধারিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালের ফল। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দল ১-০ গোলে হেরেছে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। ফলে ফাইনাল খেলা হচ্ছে না মামুনুলদের। ২২ জানুয়ারী অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচে দর্শকের ভূমিকায় থাকতে হবে মারুফুল হক বাহিনীকে।

দীর্ঘদিন পরে গত বছর বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বাংলাদেশ জাতীয় দল ফাইনালে হেরেছিল মালয়েশিয়ার কাছে। এবার অবশ্য চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিদায় হয়ে গেছে গ্রুপপর্ব থেকেই। অপর ফাইনালিস্ট বাংলাদেশ দলকে বিদায় নিতে হল সেমিফাইনাল থেকে। বাংলাদেশ অবশ্য এবার অলিম্পিক দল নামে আরেকটি দলকে খেলায় এবারের টুর্নামেন্টে। সেই দলটি আরো বাজে পারফর্ম করে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যাচ্ছিল বাংলাদেশ। কিছু সুযোগ নষ্ট হয়েছে নিজেদের ভুলে। আর কিছু সুযোগ প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারদের দক্ষতায় বাংলাদেশ গোল করতে পারেনি। স্ট্রাইকার সাখাওয়াত রনি শুরু থেকে শেষ পর্যন্ত গোল মিসের মহড়া যোগ দেন। একই ভুলে মিছিলেন যোগ দেন মিঠুন চৌধুরী, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসরাও।

খেলার ২৩ মিনিটে ডানপ্রান্ত থেকে হেমন্তের দুর্দান্ত ক্রসে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন মিঠুন চৌধুরী। পরের মিনিটে আবারো হেমন্ত শট নিলে তা বাহরাইনের গোলরক্ষক তালবুন্দি করতে সক্ষম হন। রায়হান দুর্দান্ত থ্রো করেছিলেন ৩০ মিনিটে। ডান দিক থেকে বক্সের মধ্যে শেখ জামালের এই ডিফেন্ডারের করা থ্রোতে ইয়াসিন মাথা ছুঁইয়েছিলেন। কিন্তু দুর্বল হেডে বল সামনে না গিয়ে বামপাশে চলে যায়।

বাহরাইন খুব কম সুযোগ তৈরি করেছে। তবে সেখান থেকেই গোল আদায় করে নেয়। ৪১ মিনিটে ডানপ্রান্তে বক্সের ঠিক বাইরে আলনারকে ফাউল করেন বাংলাদেশের ডিফেন্ডার ইয়াসিন খান। সেই বলে ফ্রি কিক নেন আনোয়ার আলী। তার দুর্দান্ত কিকটি ফিস্ট করে বিপদমুক্ত করেন শহিদুল আলম সোহেল। এতে কর্নার পায় বাহরাইন। তবে কর্নার কিকেও সাফল্য পায়নি তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে এগিয়ে যায় বাহরাইন। ডানপ্রান্ত থেকে আলথুয়াইনির ক্রসে শহিদুল আলম সোহেল ফিস্ট করলেও বিপদমুক্ত করতে ব্যর্থ হন। বক্সের মধ্যে বল পান ইব্রাহিম আলহুতি। সেই বলেই হেডের সাহায্যে বাংলাদেশের জাল ভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দফায় দফায় আক্রমণ করে। কিন্তু সেসব আক্রমণ নিশানা খোঁজে পায়নি। ৫১ মিনিটে মামুনুলের দূরপাল্লার ফ্রি কিক তালুবন্দি করেন বাহরাইন গোলরক্ষক। পরের মিনিটে মিঠুন চৌধুরী মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে ডানপ্রান্ত থেকে ক্রস করেন। সেই বলে সাখাওয়াত রনির দুর্বল হেড ডান পাশের পোস্টে লাগে। পরে বাহরাইন গোলরক্ষক তা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।

শেষ পর্যন্ত আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ৮০ মিনিটে পোস্টের সামনে একা দাঁড়িয়ে থাকা সাখাওয়াত রনি বল পান। গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন শেখ জামালে খেলা এই স্ট্রাইকার্। এভাবেই শুরু থেকে সব প্রচেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত হারই নিয়তি। সেমি থেকেই বিদায় বাংলাদেশের। আর যুব দল এনেও চমক দেখিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে চলে যায় বাহরাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে