সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : বিএনপিও চায় বিচার বিভাগীয় তদন্ত

B.baria BNP Picনিজস্ব প্রতিবেদকহাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে বিভিন্ন স্থাপনায় চালানো তাণ্ডবের ঘটনায় এবার বিএনপিও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। সোমবার বেলা ১২টায় শহরের পাওয়ার হাউজ রোডে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এ দাবি জানান।
এর আগে সোমবার বেলা ১১টায় শহরের মোড়াইলস্থ জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।লিখিত বক্তব্যে জহিরুল হক খোকন বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির উপরে পুরো সহিংসতার ঘটনার দায় চাপানোর অপচেষ্টা করেছেন। কিন্তু ওই সহিংসতার ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীরা জড়িত নয়।
সে দিনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানাচ্ছি।এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির দফতর সম্পাদক মমিনুল হক উপস্থিত ছিলেন
উল্লেখ্য, মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হাজারো বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থী।
এ ঘটনার পরদিন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান দলটির সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এছাড়া ১৫ জানুয়ারি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদ্রাসা কর্তৃপক্ষও তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি