,

গোল উৎসব ম্যাচে যে কারনে তুলে নেয়া হয় মেসিকে

2016_01_18_13_08_01_EJwFxwnQ7e62Rtnl4LO7VBqwXSdPs6_originalস্পোর্টস ডেস্ক : অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল উৎসব করে জিতেছে বার্সেলোনা। ৬-০ গোলের বড় জয়ের দিনেও দলটির জন্য একটি দুঃসংবাদ। বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি হ্যামস্ট্রিংয়ে ব্যথার কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি। তবে মেসির ইনজুরি কতটা মারাত্মক তা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বার্সা কোচ লুইস এনরিক জানিয়েছেন, সোমবার ডাক্তারি পরীক্ষার পরই জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।

গত সপ্তাহেই পঞ্চমবারের মতো ব্যালন ডি অ’র জয়ের মতো অনন্য ইতিহাস গড়েছেন মেসি। রোববার রাতে ন্যু ক্যাম্পে তার নেয়া পেনাল্টি কিকেই বিলবাওয়ের বিপক্ষে গোলের সূচনা করে বার্সা। সেই মেসিকেই ম্যাচের মাঝ পথে মাঠ ছাড়তে হল। মেসির বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে খেলেন বার্সার তুর্কি ফরোয়ার্ড আদ্রা তুরান।

ইনজুরিতে পরে গত বছর দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে। হাঁটুর সেই চোট কাটিয়ে মাঠে ফেরার পর দুর্দান্তই খেলে যাচ্ছিলেন তিনি। মাঠে ফেরার পরই ব্যালন ডি অ’রও জিতেছেন। দূর্ভাগ্যজনক ইনজুরি আবারো পিছু নিল এই আর্জেন্টাইন খুদে তারকার। ম্যাচ শেষে এনরিক বলেন, ‘কাল (সোমবার) পরীক্ষা করার পরই বুঝা যাবে আসল অবস্থা কি। তার কিছু নরম পেশি দুর্বল হয়ে পড়েছে। তাই মেসির মতো ফুটবলারের ক্ষেত্রে আমি ঝুঁকি নিতে চাইনি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ