,

আল্লাহ তাআলা যাদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন

Quran-Top20160117053030হজরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব বংশ বিস্তার করে সত্যদ্বীনসহ নবি-রাসুল পাঠানোর আভাস দিয়েছেন। যারা এ সত্যদ্বীন ও নবি-রাসুলদের অনুসরণ ও অনুকরণ করবে তাদের জন্য কোনো ভয় বা শংকা থাকবে না। আল্লাহ তাআলা তাদের নাজাতের ঘোষণা দিয়েছেন। আর যারা এসব থেকে দূরে থাকবে তাদের পরিণতি কেমন হবে, তার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন-

Quran-Inner

আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী; অন্তকাল সেখানে থাকবে। (সুরা বাক্বারা : আয়াত ৩৯)

পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে অবস্থান করার নির্দেশ দেন। এবং এ সুসংবাদও দেন যে তাঁদের নিকট আল্লাহ তাআলার তরফ থেকে হিদায়াত আসবে। যা দিয়ে তারা জীবন পরিচালনা করবে। যারা এ নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে তাদের জন্য আবার জান্নাতের সুসংবাদ।

অত্র আয়াতে হজরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে, তোমাদের সন্তান-সন্তুতিরা যদি দুনিয়াতে আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ হয়, আল্লাহর বিধি-বিধান অমান্য করে এবং আল্লাহর তরফ থেকে আগত হিদায়াতকে মেনে নিতে অস্বীকৃতি জানায় তবে তাদের পরিণাম হবে অত্যন্ত শোচনীয়। তারা চিরদিন জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে।

সুতরাং আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর বিধান কুরআন মাজিদের বিধি-বিধানকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা মোতাবেক মেনে চলা ঈমানের একমাত্র দাবি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের বিধি-নিষেধ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ