বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৬২ জন বিশ্বের অর্ধেক সম্পদের মালিক

111400_moneyবিশ্বের ধনাঢ্য ৬২ জন মানুষ এখন বিশ্ব জনসংখ্যার অর্ধেক সম্পদের মালিক। ইউকে ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফ্যামের এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের পর থেকে অত্যধিক ধনী ব্যক্তিদের সম্পদ বেড়েছে ৪৪ শতাংশ। তাদের মোট সম্পদের পরিমান গিয়ে ঠেকেছে ১ লাখ ৭৬ হাজার কোটি ডলারে। এই সম্পদ বিশ্বের দরিদ্রতম ৩৫০ কোটি মানুষের মালিকানাধীন সম্পদের সমান। অক্সফ্যাম প্রকাশিত সোমবারের ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে, ট্যাক্স ফাকি দেয়ার সুবাদে ধনী ব্যক্তিরা ৭ লাখ ৬০ হাজার কোটি ডলার অর্থ সরিয়ে রাখতে সমর্থ হয়েছেন। এতে করে প্রতিবছর সরকারগুলো বঞ্চিত হয়েছে ১৯ হাজার কোটি ডলার ট্যাক্স রেভিনিউ থেকে। অক্সফ্যাম বলছে, ক্রমাগত কম সংখ্যক মানুষের হাতে কুক্ষিগত হচ্ছে সম্পদ। আর বিশ্বের দরিদ্র ব্যক্তিরা আরও দরিদ্র হয়ে চলেছে। ২০১০ সালে বিশ্বের দরিদ্রতম ৫০ শতাংশের সমপরিমান অর্থের মালিক ছিল ৩৮৮ জন। এবারে সে সংখ্যা কমে দাড়িয়েছে মাত্র ৬২ জনে। যুক্তরাজ্যে অক্সফ্যামের শীর্ষ নির্বাহি মার্ক গোল্ডরিং বলেছেন, ক্রমবর্ধমান সাম্যতার অভান নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ তাদের গৃহীত পদক্ষেপে প্রতিফলিত হচ্ছে না। বিশ্ব জনসংখ্যার দরিদ্র অর্ধেক মানুষ হাতে গোনা অসম্ভব বিত্তশালী কয়েকজনের থেকে বেশি অর্থের মালিক নয় এটা স্রেফ অগ্রহনযোগ্য। এসব বিত্তশালীদের সংখ্যা এতো কম যে, একটা বাসের মধ্যে তাদের বসানো সম্ভব। মার্ক আরও বলেন, যে পৃথিবীকে প্রতি নয় জনের একজন রাতে খালি পেটে ঘুমাতে যায়, সেখানে আমরা সর্বোচ্চ ধনীদের আরও সম্পদ দেয়া অব্যাহত রাখতে পারি না। অক্সফ্যাম আসন্ন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে ট্যাক্স আদায়, ন্যায্য মজুরি নির্ধারনের ওপর জোর দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪