,

বিএনপির সংবাদ সম্মেলন: ব্রাহ্মণবাড়িয়া শহরে বিজিবি মোতায়েন

1453095685নিজস্ব প্রতিবেদকবিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা সদস্যদের রাখা হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য শহরে টহল শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ও ১২ জানুয়ারি ঘটে যাওয়া নাশকতার ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় জেলা বিএনপি।
প্রথমে তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেয়। কিন্তু ওই দুইদিনের তাণ্ডবের ঘটনায় মামলা থাকায় গ্রেফতার এড়াতে প্রেসক্লাবে না করে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাড়িতে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় বিএনপি।
এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দলটির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হচ্ছিল। এজন্য ফের সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে