,

আখাউড়ায় কিশোরীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরীর(১৪)লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি ধানি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা আক্তার (১৪) আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের খলিল মিয়ার মেয়ে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফlash_879 হোসেন তরফদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাত থেকেই তাসলিমা নিখোঁজ ছিল। পরে আজ সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ধানি জমিতে স্থানীয়রা তাসলিমার লাশ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদেরকে জানায়। এরপর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ