,

সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার দারুণ জয়

1453085055বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজের চতুর্থ হ্যাটট্রিকে অ্যাথলেটিক বিলবাওকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই হ্যাটট্রিকে ১৮ গোল নিয়ে একক ভাবে লা লিগার শীর্ষ গোলদাতা এখন এই উরুগুইয়ান।

বাকি তিনটি গোল মেসি, নেইমার আর রাকিতিচের।

রোববার রাতে ম্যাচ শুরুর আগেই আনন্দের একটা উপলক্ষ ছিল ক্যাম্প ন্যুয়ের সমর্থকদের জন্য। তুমুল করতালির মধ্যে সম্প্রতি জেতা পঞ্চম ব্যালন ডি’অর প্রদর্শন করেন মেসি।

ম্যাচের তৃতীয় মিনিটেই সুয়ারেজকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিক গোলরক্ষক গোরকা ইরাইসোস। পেনাল্টি থেকে বদলি গোলরক্ষকে ফাঁকি দিয়ে গোল করতে কোনা সমস্যাই হয়নি মেসির। ১০ জনের দলে পরিণত হওয়া অ্যাথলেটিক অর্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। পরের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ৩১তম মিনিটে নেইমারের ব্যবধান দ্বিগুণ করা গোলটির পেছনে লুইস সুয়ারেসেরও অবদান কম নয়। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ দিকে দারুণভাবে বল বাড়িয়েছিলেন তিনি।

নিখুত ফিনিশিংয়ে চিপ করে বল জালে পাঠান ব্রাজিল অধিনায়ক। রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো আর করিম বেনজেমার সঙ্গে লা লিগার এ মৌসুমে নেইমারেরও গোল হলো ১৬টি। বিরতির পর মাঠে আর নামেননি মেসি। তার বদলি হিসেবে কোচ লুইস এনরিকে মাঠে নামান আর্দা তুরানকে। আর দেড় মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান সুয়ারেজ।

সুয়ারেজের এই গোলের কারিগর আবার নেইমার। আক্রমণের সূচনা করার পর সুয়ারেজে সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণভাবে তিনি বল পাঠিয়েছিলেন ডি-বক্সে। ৬১তম মিনিটে ব্যবধান বাড়ানোর একটা ভালো সুযোগ নষ্ট করে অ্যাথলেটিক। পাল্টা আক্রমণে গোল করে উল্টো ব্যবধান বাড়ান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ। গোলটির ৮০ শতাংশ কৃতিত্বই নেইমারের প্রাপ্য। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পায়ের জাদুতে ডিফেন্ডারদের নাকানি-চুবানি খাইয়ে বলটা তিনি ঠেলে দিয়েছিলেন রাকিতিচের পায়ে।

৬৯তম মিনিটে তুরানের ক্রসে বুক দিয়ে বল নামিয়ে ডান পায়ের টোকায় বল জালে জড়ান সুয়ারেজ। ৮২তম মিনিটে নেইমারে পা থেকে বল বিপদমুক্ত করেন গোলরক্ষক। তবে কয়েক মুহূর্ত পরেই বুসকেটসের ক্রসে লাফিয়ে উঠে হেড করে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ।

রিয়াল মাদ্রিদের রোনালদো ও বেনজেমা এবং সতীর্থ নেইমারকে ছাড়িয়ে সুয়ারেসের লা লিগার এ মৌসুমে গোল হলো সর্বোচ্চ ১৮টি। এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল বার্সেলোনা।1453085055_0

আগের ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে। স্পোর্টিং গিজনকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে