,

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের (ভিডিও)

2nd-t-202-400x260প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সাব্বির রহমানের অলরাউন্ড নৈপূন্যে ৪২ রানে দাপুটে জয় পেয়েছে মাশরাফি বাহিনী। এদিন সাব্বির রহমান ব্যাটহাতে হার না মানা ৪৩ রানের ইনিংসের পাশাপাশি বলহাতে শিকার করেছেন ৩টি উইকেট। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা পুরস্কারও জিতেছেন এই ডানহাতি অলরাউন্ডার। এ জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
বাংলাদেশের দেওয়া ১৬৮ রানের জবাব দিতে নেমে দারুণ ওপেনিং জুটির পর হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মাথায় সিবান্দা ফিরে যাওয়ার পর মাসাকাদজা, উইলিয়ামস এবং মুতুমবামিকে ফিরতে হয়। প্রথম আঘাতটা করেন মাশরাফি। ততক্ষণে জিম্বাবুয়ে ৫০ ছুঁয়েছে। সিবান্দাকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় আঘাত সাব্বিরের। অভিজ্ঞ মাসাকাদজাকে ছেঁটে ফেলেন তিনি। বড় শট খেলতে যেয়ে রিয়াদের হাতে ধরা পড়ে যান। উইলিয়ামসকে দ্রুত ফেরান শুভাগত হোম। এরপর মুতুম্বামিকে সৌম্য সরকারের ক্যাচ বানান ওই সাব্বির রহমানই।
৫০ থেকে ৬৮ তে যেতে চার উইকেট নাই হয়ে যাওয়ার পর মুরকে নিয়ে ওয়ালার ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৩৭ রানের জুটিও গড়েন দুজনে। কিন্তু আল-আমিন তাদের সেই ছন্দ কাটেন। ওয়ালারকে (২৯) সৌম্য সরকারের ক্যাচ বানান। এরপর আর মূলত স্বপ্ন দেখা হয়নি জিম্বাবুয়ের। মাদজিভা আসতে না আসতেই মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারির সামনে পড়েন। শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। শেষ তিন ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল পঞ্চাশের বেশি। অতিথিরা তার ধারেকাছে পৌঁছাতে না পেরে ৪২ রানের হার বরণ করে।
বাংলাদেশের পক্ষে সাব্বির ছাড়াও মুস্তাফিজুর রহমান ২টি, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন ও শুভাগত হোম ১টি করে উইকেট নিয়েছেন।
এরআগে সাব্বির রহমান ও সৌম্য সরকারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সাব্বির ও সৌম্য- দুজনই ৪৩ রান করেন। ৩০ বলে ৩টি ছক্কা ও এক চারে ৪৩ রানে অপরাজিত ছিলেন সাব্বির। আর সৌম্য ৩৩ বলে ৩টি ছক্কা ও ৪টি চারে ৪৩ রান করে আউট হন। এ ছাড়া সাকিব অপরাজিত ২৭, মুশফিক ২৪ ও তামিম ২৩ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে তাউরাই মুজারাবানি, হ্যামিল্টন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার একটি করে উইকেট নেন।
প্রথম ম্যাচের একাদশ নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন আনা হয়। এল্টন চিগুম্বুরার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করেন হ্যামিল্টন মাসাকাদজা। বাদ পড়েছেন লুক জংওয়ে ও সিকান্দার রাজা। তাদের পরিবর্তে এই ম্যাচে দলে ঠাই পেয়েছেন রিচমন্ড মুতুম্বামি ও নেভিল মাদজিভা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পিটার মুর, সেন উইলিয়াস, রিচমন্ড মুততুম্বামি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রিয়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার।

https://www.youtube.com/watch?v=2N5Ii1k0CNg

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে