কোহলির সেঞ্চুরি : তৃতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহ ২৯৫

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলির দুর্দান্ত শতকে ২৯৫ রান সংগ্রহ করেছে ভারত।
রোববার মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। এদিন প্রথম দুই ম্যাচে শতক করা রোহিত শর্মা রান না পেলেও ঠিকই রান করেন বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রাহানে।
এই ত্রয়ীর রানে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৫ রান করে সফরকারীরা। দলের পক্ষে কোহলি ১১৭, ধাওয়ান ৬৮ এবং রাহানে ৫০ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে হেস্টিং ৪টি এবং রিচার্ডসন ও ফকনার ১টি করে উইকেট লাভ করেন। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।











