বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা উঠল ইরানের ওপর থেকে

IRANপারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে সরে আসার চুক্তি অনুযায়ী সব শর্ত পূরণ করায় ইরানের ওপর থেকে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এর ফলে বিশ্বজুড়ে তেল বিক্রির ক্ষেত্রে ইরানকে আর বাধার মুখোমুখি হতে হবে না। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার এবং বিভিন্ন সম্পদও আবার ব্যবহার করতে পারবে ইরানিরা।

দীর্ঘ টানাপড়েন শেষে গতবছর জুলাই মাসে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওই চুক্তিতে পৌঁছায় পরাশক্তিগুলো। এরপর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ শনিবার জানায়, চুক্তির সব শর্তই তেহরান ঠিকঠাক পূরণ করছে বলে তারা নিশ্চিত হয়েছে।

আইএইএ’র ওই সবুজ সংকেতের পরই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এই ঘোষণা আসে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে এই চুক্তি বড় ভূমিকা রাখবে বলেই তিনি মনে করেন।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪