,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, আহত১০

1937003_1666348863623131_3521807979858847336_nনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত এবং অপর ১০জন আহত হয়েছে।

পুলিশ জানায় রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে ইটবোঝাই একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র মারা যায়।নিহতরা হচ্ছেন শহরের কাজিপাড়া মহল্লার মোহাম্মদ রনি (৩২) ও তার ছেলে আদফান হোসেন (৯)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই কানাই লাল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত ১০ জন আহত হয়েছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে তিন ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, সকাল ৬টায় ঘন কুয়াশার কারণে প্রথমে একটি পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় পাশ দিয়ে দ্রুত গতিতে আসা অন্তত ২টি সিএনজি অটোরিক্সা, ১টি বাস ও আরো ১টি ট্রাক দূঘর্টনা শিকার দুটি পরিবহনের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। দূঘর্টনার কারনে ঢাকা-সিলেট মহাসড়কে তিন ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ