,

যে আমল করলে মৃত ব্যক্তি বেশি নেকি পাবেন

images36আমাদের সমাজে প্রচলিত রয়েছে মৃত ব্যক্তির জন্য কুলখানি, চল্লিশা, মিলাদ মাহফিল, দোয়া-মাহফিল ইত্যাদি আয়োজন করা। মৃত্যুর তিন দিন, সাত দিন, ৪০ দিন পরে মৃত ব্যক্তির পরিবার এইসব অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবা ও পরবর্তী যুগের কেউ এসব অনুষ্ঠান পালন করেন নি।

মানুষকে খাওয়ানো ও দোআ করা তো সওয়াবের কাজ, তবে তা মৃত ব্যক্তি কেন্দ্রিক না হওয়াই উত্তম। কেননা হাদিসে আছে, জারির ইবনে আবদুল্লাহ রা. বলেন,“আমরা(সাহাবীরা)মৃত ব্যক্তির দাফনের পর তার পরিবারের কাছে একত্রিত হওয়া ও খাওয়া-দাওয়ার আয়োজন করাকে নিয়াহাত মনে করতাম”(ইমাম আহমদ)। নিয়াহাত হল বিলাপ করা, চিৎকার করে কান্নাকাটি করা। জাহেলি যুগের এই আমলকে শরীয়ত নিষিদ্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,“গোত্রের লোকদের নিয়াহাতের জন্য মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেয়া হয়”- বুখারি
সুতরাং মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন মৃত ব্যক্তির জন্য আমল করতে পারে।

১.মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দু’আ করা।
২.মৃত ব্যক্তির থেকে সদকায়ে যারিয়া করা।
মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা।
মৃত ব্যক্তির মানত পূরণ করা।
৫.মৃত ব্যক্তির কবর যিয়ারত করা।
এই কাজগুলো করলেই মৃত ব্যক্তি সওয়াব লাভ করবেন। আল্লাহ্ আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমীন!!!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ