মাইকে মৃত্যুর সংবাদ প্রচারে বাধা নেই
আমাদের সমাজে প্রচলন রয়েছে কোনো মানুষ মারা গেলে পার্শ্ববর্তী এলাকাতে ঘুরে ঘুরে মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। এবং মৃত ব্যক্তির জানাযা নামাযে শরিক হওয়ার জন্য আহবান করা হয়। এটা কি শরীয়তের দৃষ্টিতে বৈধ?
কেউ মারা গেলে তার মৃত্যু সংবাদ প্রচার করা এবং জানাযার ঘোষণা করা জায়েয আছে। মাইক দিয়ে এধরণের খবর প্রচার করার ক্ষেত্রে ইসলামে কোন বাধা নেই। তবে এক্ষেত্রে উদ্দেশ্য থাকবে জানাযায় শরিক হওয়ার জন্য মানুষকে আহবান করা। মৃতের গুণগান প্রচার করা যাবে না। কেননা, হাদীসে মৃতের গুণগাণ ও বড়ত্ব বর্ণনা করা নিষেধ রয়েছে। সূত্র: সহীহ বুখারী ১/১৬৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৭











