,

তিন দিনেই আফ্রিকাকে হারালো ইংল্যান্ড

231619স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিন সাত উইকেটের জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। শনিবার দক্ষিণ আফ্রিকার দেয়া ৭৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয় পায় ইংলিশরা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অ্যালেস্টার কুকের দল।

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শনিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন কাগিসো রাবাদা। আর ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ১৭ রান দিয়ে নেন ছয়টি উইকেট। এছাড়া বেন স্টোকস ২টি, জেমস এন্ডারসন ১টি ও স্টিভেন ফিন ১টি করে উইকেট নেন।

গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তারা করে ৩১৩ রান। পরে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাটে নেমে জো রুটের সেঞ্চুরি (১১০) ও বেন স্টোকসের হাফ সেঞ্চুরির (৫৮) সুবাদে সব উইকেট হারিয়ে ৩২৩ রান সংগ্রহ করে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৫টি ও মরনি মরকেল ৩টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ