বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুর্কিনা ফাসোর হোটেলে হামলা, নিহত ২০

africa-p-400x256আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার রাষ্ট্র বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুতে একটি বিলাসবহুল হোটেলে হামলা চালিয়েছে দুবৃত্তরা। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১৫জন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারীরা হোটেলের ভেতরে থাকা একাধিক মানুষকে জিম্মি করেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে দুটি গাড়ি বোমা হোটেলটির বাইরে বিস্ফোরণ ঘটনায়। এরপর তিন থেকে চার মুখোশধারী সন্ত্রাসী ব্যাপক গুলিবর্ষণ করতে করতে হোটেলটির ভেতরে প্রবেশ করে।

হোটেলটিতে সাধারণত জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর নাগরিকরা বুকিং নিয়ে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী আলফা বেরি গণমাধ্যমকে জানিয়েছেন, জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলটির ভেতরে অভিযান চালানোর চেষ্টা করছে। ফ্রান্সের স্পেশাল ফোর্সসহ অন্যান্য দেশের সহায়তা চাওয়া হয়েছে।
স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পর্যবেক্ষক দল সাইট এ ঘটনায় আল কায়েদার ইসলামি মাগরেবকে (আকিম) দায়ী করছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে