,

জিতলে ও সন্তুষ্ট নন মাশরাফি

2016_01_15_22_15_34_M7Gx9wFQe92NmezGb0aqX7ZbGs7dYK_originalজয় দিয়ে নতুন বছর শুরু করেছে বাংলাদেশে দল। চার ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে চার উইকেটে জয় পেয়েছে টাইগাররা। ম্যাচে আট বল হাতে রেখে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। তারপরও বাংলাদেশের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বোলিং-ব্যাটিংয়ে আরো ভালো করার প্রয়োজন ছিল বলে মনে করেন স্বাগতিক অধিনায়ক।

শুক্রবার ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘এটা ঠিক, আমরা আপ টু দা মার্ক ছিলাম না। ব্যাটিংয়ে প্রথমে রান আউট, পরে মুশফিক ও সাব্বির যদি না আউট হত, তাহলে ১৭-১৮ ওভারেই খেলা শেষ হয়ে যেত।’

বাংলাদেশ দল শেষের দিকে আতংকিত হয়নি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোতে দেখা গেছে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছি। এবার ততটা হয়নি। তবে বোলিংয়ে শুরুর দিকে আরো ভালো করতে হবে। উইকেটও ভালো ছিল। এই ধরণের উইকেটে খেলা আমাদের জন্য ভালো। সব মিলে পারফরম্যান্সে কিছুটা কমতি ছিল। কিন্তু বড় স্কোর তাড়া করে জিতেছি পরে, এই আত্মবিশ্বাস থাকবে।’

টি২০ ক্রিকেটে অভিষিক্ত শুভাগত হোম চৌধুরীকে দলে নেয়া হয়েছিল বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু এই ডানহাতি স্পিনারকে দিয়ে বোলিংই করাননি মাশরাফি। এটা নিজের ভুল হিসেবে স্বীকার করছেন স্বাগতিক অধিনায়ক।

এ বিষয়ে মাশরাফি বলেন, ‘শুভাগতকে যে কারণে দলে নিয়েছি, সেভাবে আমি তাকে দিয়ে বোলিং করাতে পারিনি। বোলিং করানো উচিত ছিল। তবে ওই মুহূর্তে আমার মনে হয়েছিল রিয়াদ ও সাব্বির ভালো হবে। তাই শুভাগতর বোলিংয়ে আর দেখতে পারিনি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে