সরাইলে প্রকাশ্যে মাদক সেবন, কোথায় এর প্রতিকার?

madok2_8859নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিভিন্ন পাড়া মহল্লায় চলছে প্রকাশ্যে মাদক সেবন । আমাদের কি কিছুই করার নাই ? এমন প্রশ্ন প্রায় সকলের কাছে। চোখে দেখেও আমরা কিছু করতে পারছি না কারন আইন আদালতকে যারা পরোয়া করে না সেখানে তো সাধারন মানুষ সেই সব মাদক সেবীদের কাছে কিছুই না। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ওলি-গলিতে দেখা যাচ্ছে দিন-দুপুরে মাদকাসক্তদের মাদক সেবনের এই ভয়াবহ দৃশ্য।

পানিশ্বর, শোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে,আবু তাহের মিয়ার অটো রাইচ মিলে ও মায়ের দোয়া অটো রাইচ মিলের  বিভান্ন কোয়াটারের ভিতরে দেখা যাচ্ছে উন্মুক্ত ভাবে মাদক সেবন করতে। এরা হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ ইঞ্জেকশন দিয়েও বিভিন্ন মাদক সেবন করছে। শুধু তাই নয় তাদের ব্যবহৃত সিরিঞ্জ যেখানে সেখানে ফেলছে যার কারণে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এমনকি অনেক সময় অবুঝ শিশুদের হাতে এসে পরছে। এই সকল মাদকসেবন কারিরা মাদকের টাকা সংগ্রহ করতে তারা রাতের অন্ধকারে করছে চুরি বাড়ছে ছিনতাই। সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষ হত্যা করতেও তারা দিধা  করছেনা। ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের তারুণ্য, বাড়ছে দিন-দিন অপরাধ, হচ্ছে না প্রতিকার। এর শেষ কোথায়???  –

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা