,

ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে তান্ডবের ঘটনায় মাদ্রাসা ছাত্ররা জড়িত নয়-মুবারকুল্লাহ

IMG_20160115_104906ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্রদের চালানো তান্ডবের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১১টায় শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি । লিখিত বক্তব্যে তিনি বলেন, মঙ্গলবারের তান্ডবের ঘটনায় মাদ্রাসা ছাত্ররা জড়িত নয়। একদল দুষ্কৃতিকারী ঐ হামলা চালিয়েছে। যদি কোনো মাদ্রাসা ছাত্র ওই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।
এসময় তিনি রেলওয়ে স্টেশন ও উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণসহ সাংস্কৃতিক সংগঠনের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রধান আশেকে এলাহী, মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামছুল হক, মুহাদ্দিস মুফতি আবদুর রহিম কাসেমী প্রমুখ। এছাড়া সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে