বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে বাস দুর্ঘটনায় নিহত ১৪

2016_01_15_11_00_10_zC8evGwYGra7R5lukAYJD5twzuRkFh_originalআন্তর্জাতিক ডেস্ক : জাপানে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। শুক্রবার সকালে কারুইজাওয়া শহরের কাছে পাহাড়ঘেষা একটি স্থানে দুর্ঘটনাটি ঘটেছে ।

৪১জন যাত্রী নিয়ে বাসটি রাজধানী টোকিও থেকে মধ্যাঞ্চলীয় নাগানোর একটি স্কি রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু বাসটি ছিটকে পড়ে উল্টো দিকে কয়েক মিটার নিচে গড়িয়ে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। স্থানীয় সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা টোকিওর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একটি বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২৭ জন। তিনি আরো জানিয়েছেন, পরিবহন মন্ত্রণালয় ওই দুর্গঘটনার তদন্তে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছেন।

জাপানে শীতকালে স্কিসহ অন্যান্য খেলাধুলা বেশ জনপ্রিয়। এই সময় পাহাড়ি এলাকার অবকাশ কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনেকেই বাসকেই বেছে নেন। কিন্তু এ বছর দেশটিতে বেশ কিছু বাস দুর্ঘটনা ঘটেছে। এজন্য অধিকাংশ মানুষই চালকদের দোষারোপ করে থাকেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান