অভিশেষেকের অপেক্ষায় শুভাগত, রনি ও সোহানের

roni-shuvagata-sohan20160114212549_1683স্পোর্টস ডেস্ক : বিসিবির ঘোষিত প্রথম দুই ম্যাচের স্কোয়াডে নতুন মুখ শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি ও নুরুল হাসান সোহান। রনি ও সোহান জাতীয় দলে একদমই নতুন মুখ। আর শুভাগত টেস্ট ও ওয়ানডে খেলেছেন।

টি ২০ বিশ্বকাপে সেরা একাদশ বের করতে এ সিরিজে নতুন তিনজনকে বাজিয়ে দেখার পরিকল্পনা রয়েছে। বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি বিপিএলে জাত চিনিয়েছেন। বয়সভিত্তিক ক্রিকেটেও দুর্দান্ত বল করে প্রতিভা জানান দেন।

অন্যদিকে খুলনার ছেলে নুরুল হাসান সোহানকে বিস্ফোরক ব্যাটসম্যানের আখ্যা দেয়া হয়েছে বিপিএলে ভালো খেলা থেকেই। ৬ বা ৭ নম্বরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে তাকে। এ জায়গাতে তিনি বিধ্বংসী ব্যাটসম্যান। উইকেটে গিয়েই শট খেলতে পছন্দ করেন তিনি।

শুভাগত হোম বিপিএলে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ব্যাট হাতেও রেকর্ড ভালো। তিনি ব্যাটিং-বোলিংয়ে ভালো করে বিশ্বকাপ ও এশিয়াকাপের দলে থাকতে চান। ব্যাট ও বল হাতে সমানভাবে অবদান রাখতে সক্ষম শুভাগত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম