আজকের ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ

bdc1452795273স্পোর্টস ডেস্ক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাটে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে সাকিব আল হাসান ও সৌম্য সরকার সেরা একাদশে থাকছেনই। তবে আজকের ম্যাচে কোচ নতুন কাউকে সুযোগ দিতে পারেন। সেক্ষেত্রে শুভাগত হোম, নুরুল হাসান সোহান কিংবা আবু হায়দার রনির অভিষেক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. মাহমুদউল্লাহ রিয়াদ
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. সাব্বির রহমান
৭. নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক)
৮. মাশরাফি মোর্তজা (অধিনায়ক)
৯. আরাফাত সানী
১০. মুস্তাফিজুর রহমান
১১. আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ :
১. চামু চিবাবা
২. হ্যামিল্টন মাসাকাদজা
৩. রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক)
৪. শন উইলিয়ামস
৫. ম্যালকম ওয়ালার
৬. সিকান্দার রাজা
৭. এল্টন চিগুম্বুরা
৮. লুক জংওয়ে
৯. গ্রায়েম ক্রেমার
১০. তেন্দাই চিসোরো
১১. নেভিল মাদজিভা।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘মার্সেল’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম