,

নাসিরনগরে আই.এস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Nasirnagar Picture(I-S Meeting )আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আই এস এর অর্থায়নে মসজিদ মাদ্রাসা নির্মানের নামে জঙ্গী আস্তানা গড়ে তোলা ও মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর ডিগ্রী কলেজ মাঠে উপজেলার সর্বস্তরের জনগণ আলোজিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. রাফি উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ছাত্রনেতা নাসিরউদ্দিন রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন এ টি এম মনিরুজ্জামান সরকার, দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসর অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াস আল কাদরী,সুপার মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমেদ আল-কাদরী, মাওলানা আবুবক্কর ভুইয়া, মাওলানা আশরাফুল আজিজ আল-কাদরী,প্রধান শিক্ষক কাজী মাওলানা আতাউর রহমান গিলমান,পীরজাদা সৈয়দ আশ্রাফুল আবদাল মোকালিত,আমিনুল ইসলাম বেলায়েত প্রমূখ। প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষার্থীসহ কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, নাসিরনগরের মাটিতে আই এস এর নামে জঙ্গী আস্তানা গড়ে তুলতে দেওয়া হবেনা। বক্তারা বলেন, মসজিদ ,মাদ্রাসা বন্ধের নামে  মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী এড. মোহাম্মদ ছায়েদুল হকের বিরুদ্ধে মিথ্যচার  ও কটুক্তি করার তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বিদেশী অর্থায়নে মসজিদ মাদ্রাসার নামে জঙ্গী কর্যক্রম বন্ধের দাবী জানান।

এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শত শত লোক সমাবেশে যোগ দেয়। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে