সারদেশের সীমান্তের শূন্যরেখায় ১ হাজার কি:মি: সড়ক নির্মাণের পরিকল্পনা

B Baria map main

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে বাংলাদেশে প্রবেশকৃত চোরাচালান মাদক প্রতিরোধ করতে সারাদেশের সীমান্তে শূন্যরেখায় এক হাজার কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্তবর্তী সিঙ্গারবিল গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিওপি ক্যাম্পের নতুন ভবন উদ্বোধনের সময় একথা জানিয়েছেন কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার।এ সময় মাদক পাচার বন্ধ করতে বিজিবি ঘোষিত জিরো টলারেন্স বলবৎ থাকবে বলে জানান তিনি।
প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে বিওপি ক্যাম্পের নতুন এ ভবন নির্মাণ করা হয়েছে। ভবন উদ্বোধনের সময় ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি সদস্য মামুন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভবন উদ্বোধন শেষে কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা