বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকার্তায় দফায় দফায় বোমা বিস্ফোরণে নিহত ৬

jakarta-120160114055554ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি শপিং মলের বাইরে কয়েক দফা বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন পুলিশ সদস্য ও তিন হামলাকারী রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সারিনাহ শপিংমলের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সারিনাহ শপিংমলের বাইরে দফায় দফায় অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে এখনো গোলাগুলি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া প্রত্যক্ষদর্শীরা রাস্তায় অনেক মানুষকে পড়ে থাকতে দেখেছেন। প্রেসিডেন্ট প্যালেসের কাছে ওই শপিং মলের পাশে জাতিসংঘের অফিস রয়েছে। জাতিসংঘ কর্মকর্তা জেরেমি ডগলাস জানান, দূতাবাস থেকে দেড়শ মিটার দূরে বিস্ফোরণে তাদের এক কর্মকর্তা আহত হয়েছেন।

তবে হামলার পেছনে কারা জড়িত সেবিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরো বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয়দের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

স্থানীয় একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী ত্রি সেরানতো বার্তা সংস্থা এপিকে বলেন, শপিংমলের বাইরে একটি ক্যাফেতে তিনি পাঁচ হামলাকারীকে ঢুকতে দেখেছেন। এদের মধ্যে তিনজন আত্মঘাতী ছিল; যারা ওই ক্যাফেতে নিজেদের উড়িয়ে দিয়েছে। এছাড়া আরো দুই হামলাকারী একটি পুলিশ পোস্টে ঢুকে পড়েছে। পরে সেখান থেকে গোলাগুলির শব্দ শুনতে পান তিনি। তবে অসমর্থিত একটি সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান বলছে, শপিং মলের বাইরে অন্তত ১৪ জনের একটি হামলাকারী দল অংশ নিয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র অ্যান্ট চার্লিয়ন বলেন, আমরা এর আগে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে হামলার হুমকি পেয়েছি। তবে কারা এ হামলায় জড়িত তা এখনো নিশ্চিত নয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে