বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৫০ কি.মি. রাস্তা চুরি’, কারাপ্রধান গ্রেপ্তার

8c89d046deb0e167fc1549d1a5eef987-100আন্তর্জাতিক ডেস্ক : ৫০ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা ভেঙে কংক্রিট চুরির ঘটনায় জ্যেষ্ঠ এক কারাপ্রধানকে গ্রেপ্তার করেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আলেকজান্ডার প্রতোপপোভ। তিনি রাশিয়ার উত্তরাঞ্চলীয় কমি এলাকার একটি কারাগারের প্রধান ছিলেন।

এএফপির খবরে বলা হয়, রাস্তার কংক্রিট সরিয়ে ফেলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি জানিয়েছে, প্রতোপপোভ কংক্রিটের তৈরি মহাসড়কটি ভাঙার কাজ তত্ত্বাবধান করেন। পরবর্তী সময়ে তিনি কংক্রিটের টুকরোগুলো বিক্রি করে দেন।

তদন্ত কমিটি আরো জানায়, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এক বছরের বেশি সময়ে সাত হাজারের বেশি কংক্রিটের টুকরো দিয়ে গঠিত সড়কটি ভাঙা হয়। সেই টুকরোগুলো একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়।

প্রতোপপোভের বিচার হবে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মামলায়। তাঁর সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪