বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জন নাবিকসহ মার্কিন নৌযান আটক করেছে ইরান

160112222008_us_sailors_624x351_gettyআন্তর্জাতিক ডেস্ক : দশজন নাবিকসহ মার্কিন দুটি টহল নৌযান আটক করেছে ইরান।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়। মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। তিনি বলেন, পরবর্তীতে ইরানীয়রাই তাদেরকে জানান যে নাবিকরা নিরাপদ আছে।

ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে।
ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সাথে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা এপির একজন কর্মকর্তা বলছেন, দ্রুত ফলাফলের জন্য ব্যক্তিগতভাবে মি. জারিফের সাথে কথা বলেছেন মি. কেরি। ইরানের পারমানবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের কারণে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে। যদিও ওয়াশিংটন বলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, তবে কবে তাদের ফিরিয়ে দেয়া হবে তা এখনো পরিষ্কার নয়।

গত ডিসেম্বরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানের কাছে রকেট পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। সেসময় মার্কিন একজন সামরিক কর্মকর্তা ঐ পরীক্ষাকে ‘উচ্চমাত্রার প্ররোচনা’ বলে অভিহিত করেছিলেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে