,

খুলনায় জিম্বাবুয়ে দল বিশ্রামে কাটিয়েছে

1452608196-12012016-18-11-03স্পোর্টষ ডেস্ক : চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার রাতটা ঢাকায় কাটিয়ে মঙ্গলবার বিকেলে যশোর হয়ে খুলনায় পৌঁছেছে অতিথিরা।

বিমানে যশোরে পৌঁছানোর পর সেখান থেকে কড়া পুলিশি পাহারায় সড়ক পথে খুলনায় নিয়ে যাওয়া হয় জিম্বাবুয়ে দলকে। খুলনায় পৌঁছালে স্থানীয় কর্মকর্তারা সফরকারী দলটিকে স্বাগত জানান। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে শেখ আবু নাসের স্টেডিয়ামে চিগুম্বুরাদের অনুশীলন করার কথা থাকলেও তাঁরা হোটেলেই বিশ্রাম নিয়েছেন। বুধবার সকালে জিম্বাবুয়ে দলের অনুশীলন করার কথা।

জিম্বাবুয়ে দল বিশ্রাম নিলেও শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দল অনুশীলন করেছে। মাশরাফির দল শিল্পনগরীতে পৌঁছায় গত শুক্রবার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জানুয়ারি। সিরিজের পরের তিনটি ম্যাচ হবে ১৭, ২০ ও ২২ জানুয়ারি।

গত নভেম্বরেও বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। সেবার তারা তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিল। ওয়ানডে সিরিজে মাশরাফির দল সফরকারীদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

জিম্বাবুয়ে দল : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রেম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন ‍মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিভাভা, নেভিল মাদজিবা, লুক জঙ্গউই, তাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে