সংঘর্ষে জড়িতদের শাস্তি না দিলে মাঠে নামবে হেফাজত

Olama_shofiব্রাক্ষ্মণবাড়িয়া মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে এক ছাত্রের মৃত্যুর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করলে ওলামায়ে একরাম মাঠে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী।
আল্লামা শফীর বরাত দিয়ে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, দুইটি মাদরাসা বন্ধের ঘটনায় এদেশের আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মানুষ মর্মাহত। মাদরাসা খুলে না দিয়ে উল্টো নিরপরাধ ছাত্রদের ওপর হামলা-গুলি চালিয়ে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আজকের মধ্যে দুইটি মাদরাসা খুলে দিতে এবং হামলা ও ছাত্র নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। সরকার যদি দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করে তাহলে ওলামায়ে কেরাম মাঠে নামতে বাধ্য হবে।

এ জাতীয় আরও খবর

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা

পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!

পরীমণির আচরণে শিল্পীসমাজের সম্মান ক্ষুণ্ন: রিনা খান

নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন