,

হানিফ ফ্লাইওভারে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল মজিদ (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার ভোরের দিকে ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মজিদের গ্রামের বাড়ি শরিয়তপুর। বর্তমানে গেন্ডারিয়া সামিবাগ ৯ম লেন পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মৃত ইয়াকুব মাতুব্বর।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, আব্দুল মজিদ মানুষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভোর রাতের দিকে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাঝেমধ্যেই এমন বেরিয়ে যেতো, বাসায় যেতে পারতোনা। খুজে নিয়ে আসতেন। আজ নামাজের উছিলায় বের হয়ে যায়। তারপর হানিফ ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান।

সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পোনে পাঁচটায় মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন,নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ