রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ইসলামের নাম করে জামায়াতে ইসলামী মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না।’

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিএনপি সবসময় কাজে কর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও।’

জামায়াতের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।’

তিনি বলেন, ‘এই দলটা সম্পর্কে একটু কথা বলবো, আমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব- তিনি পরিষ্কার করে বলতেছে জামায়াত কোনো ইসলামী দল না।’

জামায়াত ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে- জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে, আর ভুল বোঝাচ্ছে। আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে- দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবে।’

জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা?’

তিনি বলেন, ‘যে দল বা দলের নেতা, এটা আমি কিন্তু বলতেছি না, পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় আসছে – এভাবে আমাদের যে অর্ধেক মানুষ আমার মা-বোন; আল্লাহ তায়ালা বলছেন – মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি; তার সম্পর্কে যদি কটু কথা বলি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো?’

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ঠিক সাত দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক দিন পরে আপনারা সুষ্ঠু একটা ভোট দিতে পারবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। এটাই তো ভোট। আর গত ১৫ বছরে আমাদের সব ভোট ওরা নিয়ে নিছে। রাতের বেলা তারা ভোট নিয়ে চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরের মতো ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি, আল্লাহ তায়ালা এবার সুষ্ঠু, অবাধ পরিবেশে নির্বাচন করার সুযোগ করে দেবেন।’

দীর্ঘ ১৫ বছরে ঠাকুরগাঁও সদর আসনের তেমন কোনো উন্নয়ন হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা যদি এবারের নির্বাচনে আমাকে নির্বাচিত করেন, তাহলে এই আসনের উন্নয়ন করবো।’

সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এবারের সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে আমাকে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে এ জেলার উন্নয়ন হবে, পাশাপাশি এখানকার বেকার সমস্যা দূর হবে।’

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল