,

মেসির বাক্সেই বাংলাদেশের ভোট

Lionel Messiস্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অরে বাংলাদেশের ভোট এবারও ছিল লিওনেল মেসির ব্যালটেই। জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে নিজের প্রথম ভোটটি দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকেই। বাংলাদেশ দলের তখনকার কোচ ফাবিও লোপেজের ভোটও পেয়েছেন মেসি।

ফিফার সদস্য প্রতিটি দেশের তিনজন ভোটার তিনটি করে ভোট দিতে পারেন। কোচ, অধিনায়ক ও সাংবাদিক তিনটি করে ভোট দিয়ে থাকেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে তিনজনকে বেছে নেন তাঁরা।

মামুনুল তাঁর পছন্দের ক্রমে দ্বিতীয় স্থানে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তৃতীয় স্থানে ব্রাজিলীয় তারকা নেইমারকে। জাতীয় দলের অধিনায়কের সঙ্গে বাংলাদেশের সাবেক কোচের প্রথম দুটি পছন্দে মিল থাকলেও তৃতীয় পছন্দ হিসেবে ইতালীয় কোচ ভোট দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের ‘গোল মেশিন’ পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কিকে।

মেসি মামুনুলের প্রিয় খেলোয়াড়। অনেকবার সে কথা বলেছেনও। তবে ভোট দেওয়ার সময় স্রেফ প্রিয় খেলোয়াড় বলেই ভোট দেননি। ব্যালন ডি’অরের মালিক হিসেবে মেসিকে বেছে নিতে গিয়ে ‘নির্মোহ’ থাকারই চেষ্টা করেছেন মামুনুল। এ ব্যাপারে প্রথম আলোকে তিনি বললেন, ‘বার্সেলোনা আর আর্জেন্টিনার হয়ে মেসির পারফরম্যান্সই তাঁকে ক্রিস্টিয়ানো রোনালদো থেকে এগিয়ে রেখেছে। রোনালদো আর নেইমারও গত বছর খুব ভালো খেলেছিল, কিন্তু এই তিনজনের মধ্যে একজন বেছে নিতে গেলে মেসিকেই বেছে নিতে হয়।’
মামুনুল খুশি তাঁর পছন্দের সঙ্গে বেশির ভাগেরই পছন্দ মিলে যাওয়ায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে