,

ঢাকায় জিম্বাবুয়ে, মঙ্গলবার দুপেরে যাবে খুলনায়

1452516888স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এল্টন চিগুম্বুরার দল। সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে চলে যায় ক্রিকেটাররা।
ঢাকায় একদিন বিশ্রামের পর মঙ্গলবার বেলা ১২টায় ইউ-এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর বিমানবন্দরে নামবে সফরকারীরা। সেখান থেকে বাসযোগে ম্যাচের ভেন্যু খুলনায় পৌঁছাবে তারা। সেখানে শেখ আবু নাসের স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চারটি টি-২০ ম্যাচ খেলবে তারা।
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের হতাশাব্যঞ্জক পারফরম্যান্সের পর সিরিজে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে জিম্বাবুয়ে দলে ফিরেছেন ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি। আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস।
জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, হ্যামিলটন মাসাকাদজা, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, শন উইলিয়ামস, ওয়েলিংটন ‍মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, চামু শিভাভা, নেভিল মাদজিভা, লুক জঙ্গে, তৌরারি মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে