বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইক স্টান্ট মালির তরুণদের নতুন নেশা

160110131433_bikers_bamako_640x360_mathewschinskeপশ্চিম আফ্রিকার দেশ মালিতে মোটরবাইক নিয়ে তরুণদের রোমাঞ্চকর কসরত দেখানোর একটা নতুন চল শুরু হয়েছে।

রাজধানী বামাকোতে প্রতি রোববার শত শত বাইকার জড়ো হয়ে তাদের বাইক স্টান্ট দেখায়।

আর তা উপভোগ করেন হাজার হাজার দর্শক।

বামাকোর উপকণ্ঠে এক জায়গার নাম টিটিবুগু।

এখানেই প্রতি সপ্তাহে বসে বাইকারদের মেলা

ছবি: ম্যথিউ শিনস্কে
সেকু বাথিলির বাইক স্টান্ট। ছবি: ম্যথিউ শিনস্কে

সেকু বাথিলি একজন বাইকার।

দর্শকরা তাকে খুবই পছন্দ করে। কারণ, তার নাকি কোন ভয়ডর নেই।

তিনি বলছেন, “মালির তরুণরা এখন নানা বিষয় নিয়ে টেনশন করে। এই বাইক স্টান্ট-এ এসে অন্তত কিছুক্ষণের জন্য তারা সেই টেনশন ভুলে যায়।“

মালিতে মোটরসাইকেলকে স্থানীয়ভাবে ডাকা হয় `জাকার্তা` নামে।

যারা এই অনুষ্ঠানে অংশ নেন তাদের মনে সবসময় ভয় যে কোনও সময়ে পুলিশ এসে তাদের ধরবে এবং তাদের জাকার্তা আটক করবে।

ছবি: ম্যথিউ শিনস্কে
ছবি: ম্যথিউ শিনস্কে

এসব স্টান্ট শো-গুলিতে পুরুষদের সংখ্যাই বেশি।

কখনোও কখনও নারী বাইকাররাও তাদের স্টান্ট দেখিয়ে থাকেন।

তবে দর্শকদের সারিতে তাদের সংখ্যা মোটেই কম না।

ছবি: ম্যথিউ শিনস্কে
ছবি: ম্যথিউ শিনস্কে

এসব কসরত দেখানোর সময় বাইকাররা অনেক সময় জীবনের ঝুঁকিও নিয়ে থাকে।

আর সূর্য যখন ডুবতে থাকে আর কমতে থাকেন গরম, তখন দামী মোটরসাইকেল নিয়ে আসরে হাজির হয় সেরা বাইকাররা।

ছবি: ম্যথিউ শিনস্কে
ছবি: ম্যথিউ শিনস্কে

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে