রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে পদ্মাসেতুর কাজ ঘুরে দেখার আহ্বান সেতুমন্ত্রীর

1452428333নিউজ ডেস্ক : খালেদা জিয়াকে পদ্মাসেতুর কাজ ঘুরে দেখার আহ্বান সেতুমন্ত্রীরপদ্মা সেতু নির্মাণ কাজের ব্যয় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে অন্ধকারে ঢিল না ছুঁড়ে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জে এসে পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখার জন্য দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুলকে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে পদ্মাসেতু বিষয়ক নানা প্রসঙ্গ তুলে ধরে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন পদ্মা সেতু নিয়ে এখনো রাজনীতি চলছে। যে সেতু নির্মাণের সঙ্গে ১৬ কোটি মানুষের ভাগ্য জড়িত সেই সেতু নিয়ে বিএনপির রাজনীতি দেশবাসীকে অবাক করেছে। শুরু থেকেই নানা ষড়যন্ত্র করে আসছে বিএনপি। বিএনপির অভ্যাস আছে কমিশন খাওয়ার। আওয়ামী লীগ কমিশন খায় না। দেশের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে।
এ সময় বিএনপি নেতা মীর্জা ফকরুলের পদ্মাসেতুর ব্যয় বাড়ানোকে নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন,বাংলাদেশের ১ নম্বর মেগা প্রজেক্ট পদ্মাসেতুকে নিয়ে ষড়যন্ত্র বা কটাক্ষ করে কোন লাভ হবে না। এর আগে দুর্নিতির আর চুরির অভিযোগ এনে বিশ্ব ব্যাংক চলে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে আমরা প্রমাণ করেছি বাঙালি বীরের জাতি। পরে বিশ্বব্যাংক স্বীকার করেছে তাদের সরে দাড়ানো ভুল হয়েছে।
এ সময় সড়কপরিবহন ও সেতু মন্ত্রী বাসচালক ও বাস মালিকদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, বেপরোয়া যান চালনা থেকে সরে দাঁড়াতে। চালকদের বেপরোয়া যান চালনার জন্য প্রায়সই নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এ নিয়ে খুব শিগগিরই মোটর অধ্যাদেশ আইন করা হবে। সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের কথাও বলেন মন্ত্রী। তবে বাসমালিক সমিতি ও চালক সমিতিকে এ বিষয়ে সজাগ দৃষ্টি দেয়ার অনুরোধ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ