শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা (ভিডিও)

38201_1-300x300 (1)মানুষের চোখের জলে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার শান্তি কামনা করা হয়।১১টা ৫ মিনিটে এই মুনাজাত শুরু হওয়া এই মোনাজাত ১১টা ৩৩ মিনিট পর্যন্ত চলে এ মোনাজাত।মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।
এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগ তীর মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি।
মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করছেন। গত বছরও প্রথম পর্বে তিনিই মোনাজাত পরিচালনা করেছেন। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি। এর আগে ভোর থেকেই মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ফজরের নামাজের পরই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে এবাদত, বন্দেগী, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধনিতে উত্তাল কহর দরিয়া খ্যাত টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।
এছাড়া সকাল থেকেই মুসল্লিরা বিশ্ব ইজতেমা ময়দানের বাইরে যে যেখানে পেরেছে খবরের কাগজ-ছট-কাগজ-পলিথিন বিছিয়ে মোনাজাতের জন্য বসে পড়েন। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। ইজতেমা স্থল ও চারপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচলে আগেই বিধি নিষেধ আরোপ করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানিয়েছেন, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন। তারা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
টঙ্গী স্টেশনের স্টেশনমাষ্টার মো. হালিমুজ্জামান জানান, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আখেরি মোনাজাতের দিন ২৩ টি বিশেষ ট্রেন এবং সকল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ ১১১টি ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা রাখা হয়েছে। স্থান সংকুলান না হওয়াসহ অরাজক পরিস্থিতি এড়াতে এবারই প্রথম দেশের ৩২টি জেলার মুসল্লিরা দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন। বাকি ৩২ জেলার মুসল্লিরা আগামী বছর ইজতেমায় অংশ নেবেন। যারা প্রথম পর্বে বিশ্ব ইজতেমায় যোগ দেবেন তারা দ্বিতীয় পর্বে অংশ নিতে পারবেন না। প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা ইজতেমা মাঠ ছেড়ে যাওয়ার পর ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে এবং ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছর বিশ্ব ইজতেমার সব পর্ব। ২০১৪ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন শুরু হয়।
এ দিকে প্রথমবারের মতো দেশের ৬৪টি জেলাকে দুই বছরে চার পর্বে বিভক্ত করে এ বছর থেকে ইজতেমার আয়োজন করায় এবারের প্রথম পর্বের ইজতেমায় আগত মুসল্লিরা স্বস্তিতে ও নির্বিঘেœ সময় কাটিয়েছেন বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন। এলাকাবাসীও নানা ভোগান্তি থেকে অনেকটা মুক্ত ছিল।
ইজতেমার মুরব্বিরা জানান, টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দানে মুসল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবারও দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথমবারের মতো দেশের ৩২টি জেলা নিয়ে এ বছর ইজতেমার দুই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী বছরের (২০১৭ সালে) ইজতেমা বাকি ৩২ জেলা নিয়ে অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার প্রথম পর্বে অংশ নেবে ঢাকার একাংশসহ ১৭টি জেলার তাবলিগ অনুসারীরা। আজ আখেরি মুনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হচ্ছে। এরপর চার দিন বিরতির পর ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্বে অংশ নেবে ঢাকার বাকি অংশসহ ১৬টি জেলার তাবলিগ অনুসারী। ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে দুই পর্বের এবারের বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ২৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। টঙ্গী রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, আজ আখেরি মুনাজাতের দিন জামালপুর-টঙ্গী একটি, আখাউড়া-টঙ্গী একটি, টঙ্গী-ময়মনসিংহ, লাকসাম-টঙ্গী রুটে বিশেষ ট্রেন যাতায়াত করবে। এ ছাড়া আখেরি মুনাজাতের আগে-পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছেন টঙ্গীর স্টেশন কর্মকর্তা মো. হালিমুজ্জামান।
ভিডিও যমুনা টিভি

https://www.youtube.com/watch?v=UQxd77rZSIs