,

সাকিব-তামিমেরও খেলা হচ্ছে না পিএসএলে!

Tamim_Shakib1429273565স্পোর্টস ডেস্ক : প্রথমে শোনা গিয়েছিল মুস্তাফিজুরের নাম। এবার সঙ্গে যোগ হলো সাকিব ও তামিমের নামও। আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এদুজনের খেলাও অনিশ্চিত। বিসিবি সূত্রে এমনটিই জানা গেছে।
ব্যস্ত সূচি আর বোলিংয়ের রহস্য ধরে রাখতেই মুস্তাফিজকে পিএসএলে না খেলানোর সুর বাজছে বিসিবিতে। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান আর সুদৃঢ়। কোন সিনিয়র ক্রিকেটারকেই নাকি খেলতে দেয়া হবে না পিএসএলে। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান দু দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন। ফলে আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের কোন ক্রিকেটারই হয়তো বিসিবি থেকে অনাপত্তি পত্র পাবে না।
পিএসএলে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েছে করাচি কিংস। বাঁ হাতি ওপেনার তামিম ইকবালকে বেছে নিয়েছে পেশোয়ার জালমি। আর আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেয়া বাঁ হাতি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্স।
সাকিব ছিলেন শীর্ষ ক্যাটাগরি প্লাটিনামে। তার মূল্য ১ লাখ ৪০ হাজার ডলার। গোল্ড ক্যাটাগরিতে তামিম ও মুস্তাফিজের মূল্য ৫০ হাজার ডলার। অন্যদিকে মুশফিক ছিলেন গোল্ড ক্যাটাগরিতে। দল না পাওয়ায় নেমে আসেন সিলভার ক্যাটাগরিতে। ২৫ হাজার ডলারে মুশফিককে দলে ভেড়ায় করাচি কিংস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ