নাক দিয়ে রানআউট! (ভিডিওসহ)

d4ddb774c7388df5264d57b14d2a0808-Adam-Zampaস্পোর্টস ডেস্ক : কখনো মনে হয়েছে ক্রিকেট মাঠে যা কিছু হওয়া সম্ভব সব দেখে ফেলেছেন? তাহলে আরেকবার ভাবুন। কারণ বিগ ব্যাশে গতকাল যা হয়েছে, তেমন কিছু এর আগে আপনার দেখার সম্ভাবনা খুব কম।

জীবনে ঠিক কতবার কোনো ফিল্ডারকে নাক দিয়ে একজন ব্যাটসম্যানকে রান আউট করতে দেখেছেন? ৯০ ডিগ্রি দুরূহ কোণ থেকে থ্রো করে আউট অনেক দেখেছেন, ফুটবলের মতো শট মেরেও রান-আউট কম হয়নি। কিন্তু নাক দিয়ে আউট? বিরল ঘটনা।
অবশ্য অ্যাডাম জাম্পাও যে খুশি মনে এমন ঘটনা ঘটিয়েছেন তা-ও নয়। উইকেট ফেলতে গিয়ে এভাবে নিজের নাকের বারোটা বাজুক, সেটি কে-ই বা চায়! তবে জাম্পা না চাইতেও ঘটনাটা ঘটেছে কাল বিগ ব্যাশের মেলবোর্ন ডার্বিতে।
স্কোরবোর্ড দেখাচ্ছে, নন-স্ট্রাইক প্রান্তে থাকা মেলবোর্ন রেনেগেডসের ব্যাটসম্যান পিটার নেভিলকে রান আউট করেছেন মেলবোর্ন স্টারস অলরাউন্ডার জাম্পা। কিন্তু সেখানে লেখা নেই, কীভাবে পরপর দুটি মুহূর্তে উচ্ছ্বাস আর ভয়ের দুটি ভিন্ন অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে স্টারস সমর্থকদের। কীভাবে আনন্দ-বেদনার যুগল অনুভূতি ছিল জাম্পার মুখেও।
ম্যাচের ১৩তম ওভারের খেলা চলছিল। জাম্পার নিরীহ দর্শন বলটিতে বেশ জোরে স্ট্রেট ড্রাইভ করেছিলেন রেনেগেডস ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো। নিশ্চিত চার-ই হয়তো ধরে নিয়েছিলেন। কিন্তু বিধি বাম! বল গিয়ে লাগল রানের উদ্দেশ্যে ক্রিজ থেকে বেরিয়ে আসা অন্য প্রান্তের ব্যাটসম্যান নেভিলের ব্যাটে। জাম্পা অবশ্য বলতে পারেন, ‘কার বিধি বাম? ব্রাভোর না আমার?’ একই প্রশ্ন করতে পারেন নেভিলও!
তাঁর ব্যাটে লেগে দিক পরিবর্তন করে বল গিয়ে লাগল জাম্পার নাকে। সেখান থেকে স্টাম্পে! তখনো ক্রিজের বাইরে নেভিল। আউট! তিনি হতবাক, ওদিকে জাম্পা তাঁর নাক চেপে ধরে বসে আছেন! ইচ্ছাকৃত হয়তো ছিল না, তবে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে যে নিজের নাক ফাটিয়ে বসে আছেন এই ২৩ বছর বয়সী স্টারস বোলার।
অবশ্য দিন শেষে কাজে লেগেছে জাম্পার এই ‘নাক-গলানো।’ ম্যাচটা জিতেছে স্টারস। যাতে তাঁর ওই রানআউটের গুরুত্ব অনেক। একটু একটু করে জাঁকিয়ে বসতে থাকা নেভিল-ব্রাভো জুটিটা ভেঙে যে রেনেগেডসের রানের তোড়ে বাধ দিয়েছেন জাম্পা। এই খুশিতে যদি তাঁর নাকের ব্যথা কিছু কমে। সূত্র: ফক্স স্পোর্টস, ক্রিকইনফো।

https://www.youtube.com/watch?v=3138Ne0CZZI

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম