বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকের ঘুষিতে রোগীর মৃত্যু

2016_01_10_09_04_42_jZYkwnhiuvgFiE9goEggWy013UBvvy_originalআন্তর্জাতিক ডেস্ক : মানুষ অসুস্থ বা আহত হয়ে হাসপাতালে যায় চিকিৎসার। সেখানকার চিকিৎসক ও সেবিকারা তাদের সেবা আর ভালোবাসা দিয়ে রোগিদের সারিয়ে তোলেন। কিন্তু রাশিয়ায় দেখা গেল ভিন্ন চিত্র। সেখানকার এক হাসপাতালে ডাক্তারের ঘুষিতে প্রাণ হারিয়েছেন চিকিৎসার জন্য ভর্তি হওয়া মধ্যবয়সী এক পুরুষ রোগী।

গত ২৯ ডিসেম্বর রাজধানী মস্কো থেকে ৬৭০ কিলোমিটার দূরের বেলগ্রেদ শহরে ওই ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

ইউটিউবে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, হাসপাতালের এক নার্স ওই রোগীকে প্রথমে লাথি মারেন। এরপরই সেখানকার এক চিকিৎসক এসে অনবরত তার মাথায় ঘুষি মেরেই চলেন। তারা অমানবিক নির্যাতনে অচেতন হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে মারা যান।

এই ঘটনাকে ‘অনৈচ্ছিক নরহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন এক রুশ কর্মকর্তা। তবে ওই রোগীর মৃত্যুর ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের হাতে রোগী প্রহৃত হওয়ার এই নেক্কারজনক ঘটনাটি হাসপাতালের সিটিভিতে ফুটেজে ধারণ করা হয়েছিল যা পরে প্রকাশিত হয়।

ওই রোগীর নাম ইয়েভজেনি বাখতিন। ৫৬ বছরের ওই ব্যক্তি বেলগ্রাদ শহরের বাসিন্দা ছিলেন। যে ‍চিকিৎসকের হাতে তার মৃত্যু হয়েছে তার নামও প্রকাশ করেছে স্থানীয় বেসরকারি চ্যানেল রেন টিভি। তার নাম ইলিয়া জেলেনডিনভ।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন

 

https://www.youtube.com/watch?v=G6X5DloGfHk

এ জাতীয় আরও খবর

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার