আরব আর ইহুদীদের যে চুম্বন দৃশ্য নিয়ে ইসরায়েলে তোলপাড়

151231144919_dorit_rabinyan__640x360_getty_nocreditআন্তর্জাতিক ডেস্ক : ইহুদী আর ফিলিস্তিনিদের যে চুম্বন দৃশ্যের ভিডিও নিয়ে ইসরায়েলে তোলপাড় চলছে, তা উধাও হয়ে গেছে ফেসবুক থেকে।
লন্ডনের ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানাচ্ছে, ইসরায়েলে ঘৃণা আর বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে এই ভিডিও তৈরি করে ‘টাইম আউট’ ম্যাগাজিনের তেল আবিব সংস্করণ। খবর-বিবিসি’র।
ভিডিওতে মোট ছয় যুগলকে চুমু খেতে দেখা যায়। এদের মধ্যে ইহুদী-আরব নারী-পুরুষ থেকে শুরু করে সমকামী পুরুষ, সব ধরণের যুগলই রয়েছে।
এক ইহুদী নারী এবং ফিলিস্তিনি পুরুষের প্রেমের কাহিনী নিয়ে লেখা একটি উপন্যাস সম্প্রতি ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় নিষিদ্ধ করে। তারই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ‘টাইম আউট’ ম্যাগাজিন এই ভিডিওটি তৈরি করেছিল।
ইসরায়েলি লেখক ডরিট রাবিনিয়ানের লেখা উপন্যাসটি শিক্ষা মন্ত্রণালয় এই যুক্তিতে নিষিদ্ধ করে যে, এটি ইসরায়েলিদের ‘স্বতন্ত্র’ পরিচয়ের জন্য হুমকি।
কিন্তু ‘টাইম আউট’ ম্যাগাজিন এর জবাবে এই ভিডিও প্রকাশ করে বলেছে, “ আমরা বিশ্বাস করি মানুষ প্রথমত মানুষ, তারপর আসে তার ধর্ম বা জাতিগত পরিচয়।”
“প্রেমকে অনেক সময় কৃত্রিম বলে মনে করা হয়। কিন্তু এটা একটা ভুল। এর চেয়ে জটিল আর কোন অনুভূতি হতে পারে না।”
মোট ছয়টি যুগলের চুম্বন দৃশ্য রেকর্ড করে টাইম আউট ম্যাগাজিন। এদের অনেকের মধ্যে এই চুম্বন দৃশ্যের আগে দেখা পর্যন্ত হয়নি।
ভিডিতে তাদের চুম্বন দৃশ্যের পর পর্দায় ভেসে উঠে ইংরেজী, হিব্রু এবং আরবীতে লেখা এই শ্লোগান: ‘ইহুদী এবং আরবরা পরস্পরের শত্রু হতে অস্বীকৃতি জানাচ্ছে”।
ভিডিওটি আপলোড করার পর একদিনেই সেটি একলক্ষ বার দেখা হয়েছে। কিন্তু তারপরই এটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়।
টাইম আউট ম্যাগাজিন সন্দেহ করছে ফেসবুক কর্তৃপক্ষই হয়তো চাপে পড়ে এটি সরিয়ে নিয়েছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তা অস্বীকার করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম