মুস্তাফিজকে ভোট দিন

photo-1434901921_1218স্পোর্টস ডেস্ক : ভালো খেলার পুরস্কার একের পর এক পেতে শুরু করেছেন বাংলাদেশের তরুণ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের সুপার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। তবে ব্যস্ত সূচির কারণে কাটার মাস্টারকে ছাড়তে রাজি না বিসিবি।

সুখবর হলো- এবার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল ক্রিকইনফো ২০১৫’র বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়দের বিভাগে নাম রয়েছে মুস্তাফিজের। এই বিভাগে মুস্তাফিজকে নির্বাচিত করার জন্য পাঠকরা http://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.html এই লিংকে গিয়ে ভোট দিতে পারবেন।

লিংকটিতে গেলে বর্ষসেরা উদীয়মান দশ খেলোয়াড়দের ছবির সঙ্গে ২০১৫ তে তাদের পারফরম্যান্স দেয়া আছে। মুস্তাফিজের ছবিটিতে ক্লিক করে, পেজের নিচে গিয়ে নিজের নাম ও ই-মেইল আইডি দিতে হবে। তারপর Vote Now তে ক্লিক করলেই ভোট দেয়া হবে কাটার মাস্টারকে।

এদিকে মুস্তাফিজ উদীয়মান ক্যাটাগরি ছাড়াও আরো একটি ক্যাটাগরিতে আছেন। বর্ষসেরা ওয়ানডে বোলারদের তালিকায় মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন রয়েছেন।

মুস্তাফিজ এবং রুবেল ছাড়াও বাংলাদেশ থেকে বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, টেস্টে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ। তবে এসব বিভাগে ভোট দেয়ার কোনো নিয়ম নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম