বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ২

misor1452303433আন্তর্জাতিক ডেস্ক : মিশরে লোহিতসাগর তীরবর্তী রিসোর্ট শহর হুরঘাদার একটি হোটেলে শুক্রবার রাতে হামলা চালিয়েছে অজ্ঞাত দুই বন্দুকধারী। এতে দুই বিদেশি পর্যটক আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হয়েছেন। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে।
হামলাকারীরা এক জার্মান নাগরিক ও এক ডেনিশ নাগরিককে ছুরিকাহত করে। তাদের ক্ষত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হামলাকারীরা লোহিত সাগর হয়ে সমুদ্রতীরবর্তী বেলা ভিস্তা হোটেলে প্রবেশ করে। তাদের সঙ্গে আত্মঘাতী বোমা ছিল। তবে মিশরের নিরাপত্তাবাহিনীর সদস্যরা বোমা বিস্ফোরণের আগেই তাদেরকে হত্যা করতে সমর্থ হয়।

তবে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন কথা বলেছেন। তিনি জানান, দুই হামলাকারী দুই অস্ট্রীয় ও একজন সুইডিশ নাগরিককে ছুরিকাহত করে। হামলাকারীদের একজন কায়রোর উপশহর গিজার শিক্ষার্থী।

রাজধানী কায়রোয় একটি পর্যটক বাসে বন্দুকধারীদের হামলার একদিন পর শুক্রবার এই হামলা চালানো হলো। ইসরায়েলি পর্যটকদের ওই বাসে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছিল আইএস। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে