শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপেলে কামড় দিয়ে রক্ত বের হলে অজু ভাঙ্গবে কি?

young-muslim-woman-bite-apple-portrait-beautiful-50931271-400x235আমি আপেলে কামড় দিয়ে কামড়ের জায়গায় সামান্য রক্তের চিহ্ন দেখতে পেলাম। তারপর থুথু ফেলার পর তাতেও সামান্য পরিমাণ রক্ত দেখতে পেলাম। এখন প্রশ্ন হল এতে কি আমার অজু ভেঙ্গে গেছে?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার অজু ভাঙ্গেনি। তবে আপেলের যে জায়গায় রক্ত লেগেছে তা ফেলে দিতে হবে। আর অজু না ভাঙ্গার কারণ হল, আপেলের সাথে যে রক্ত বেরিয়েছে তা পরিমাণে খুবই অল্প।

আর থুথুর সাথে যে রক্ত এসেছে তাও পরিমাণে অল্প। আর থুথুর চেয়ে রক্তের পরিমাণ কম হলে অজু ভাঙ্গবে না। বরং রক্ত থুথুর সমপরিমাণ বা তার চেয়ে বেশি হলে অজু ভাঙ্গবে। সূত্র: মুসান্নাফ ইবনে আবি শাইবা ১৩৪৭, ফতোয়া কাজি খান ১/২৬

উত্তর দিয়েছেন: মুফতি মুজিবুর রহমান কাসেমী। মুফতি, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া। গ্রন্থনায় : আবু সাঈদ যোবায়ের সূত্র : ইসলামি চিন্তার কাগজ