মুখ না ঢাকলে কি পর্দা হবে না?
ইসলামী ডেস্ক : পর্দার ব্যাপারে যে ছয়টি শর্ত আছে তার মধ্যে একটি হলো হাতের কব্জি ও মুখমণ্ডল ছাড়া সব অঙ্গ ঢেকে রাখা। আমি যদি মুখমণ্ডল না ঢাকি, তাহলে কি আমার পর্দা হবে না? এতে কি পাপ হবে?
পর্দা হবে না, তা আমরা বলছি না। পর্দা হবে না—এ কথা বলার বিষয় না। এ মাসালার মধ্যে দ্বিমত আছে। কিন্তু উত্তম হচ্ছে আপনাকে ঢেকে রাখা। তাহলে আপনি নিজেও পর্দায় থাকলেন। কিন্তু অন্যরাও আপনার মাধ্যমে ফেতনায় পরিণত হলো না।











