ইজতেমা ময়দানে তিন মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া তিন মুসল্লির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সকালে টঙ্গীর তুরাগতীরের ইজতেমাস্থলে এ তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।











