,

র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ

30c9f3dac8d5717026ea6ab676cba431-FBLস্পোর্টস ডেস্ক : সাফ ব্যর্থতার পরেও ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৭৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আপাতদৃষ্টিতে সাফের ব্যর্থতাই বেশি চোখে পড়ছে। তবে সত্যিটা হলো, গত এক মাসে খেলা চারটি আন্তর্জাতিক ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ, হেরেছেও দুটিতে। ৫০ শতাংশ সাফল্যর হার নিয়েই ৯ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট এখন ৮৭।
সাফ চ্যাম্পিয়ন ভারতও এগিয়েছে তিন ধাপ। ১৬৩ নম্বরে আছে দলটি। তিন ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে আফগানিস্তান (১৫৩)। তিন ধাপ এগোনো মালদ্বীপ দুইয়ে। এরপরই ভারত ও বাংলাদেশ।
র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে কোনো পরিবর্তন নেই। শীর্ষে বেলজিয়াম, আর্জেন্টিনা দুইয়ে। ব্রাজিল আছে ছয়ে। তথ্যসূত্র: ফিফা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে