,

হাদিসে নেই,স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত

Were-the-Founding-Fathers-Tolerant-of-Islam-DM2-400x210‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ এ কথাটি আমাদের সমাজে প্রচলন রয়েছে। মূলত স্বামীর প্রতি স্ত্রীর সম্মান মর্যাদার গুরুত্ব বুঝাতে যেয়ে কথাটি বলা হয়ে থাকে। অথচ হাদিসে এ ধরণের কোন কথা বলা নেই। স্বামী-স্ত্রীর ভালবাসা ও সম্মান উভয়ের প্রতি উভয়ের সমানভাবেই থাকা উচিত। কারও জন্য কাউকে ছোট বড় করা উচিত নয়। এ কথার সুযোগে আমাদের সমাজে স্ত্রীদের দাসী বানিয়ে রাখার প্রবণতা দেখা যায়। অথচ ইসলাম এর সমর্থণ করে না।
স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি শ্রদ্ধা বুঝানোর জন্য এ ধরনের অনেক কথা হাদিসে বলা হয়েছে। তবে ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ এ ধরনের কোনো কথা বলা হয়নি।
মুআত্তা মালেক, মুসনাদে আহমাদ, মুসতাদরাকে হাকেমসহ হাদিসের আরো কিছু কিতাবে বর্ণিত হয়েছে, একবার এক নারী সাহাবি রাসুলের (সা:) কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে। যাওয়ার সময় রাসুল (সা:) তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জী, আছে। নবীজি বললেন, তার সাথে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। তখন নবীজি বললেন, হ্যাঁ, তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। Ñমুআত্তা মালেক, হাদিস ৯৫২; মুসনাদে আহমাদ, ৪/৩৪১ হাদিস ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদিস ২৭৬৯; সুনানে কুবরা, বায়হাকী, হাদীস ১৪৭০৬
স্বামী-স্ত্রীর একের উপর অন্যের অধিকার রয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে কারীমে মৌলিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) উপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, তেমনি তাদেরও অধিকার রয়েছে স্বামীদের উপর। Ñসূরা বাকারা (২) : ২২৯
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত স্বামী-স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন। বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় কর। (সহীহ মুসলিম, হাদীস ১২১৮)
সঙ্গে সঙ্গে নারীদের স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফযীলতও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামায ঠিকমত আদায় করবে, রমযানের রোযা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাযত করবে, স্বামীর আনুগত্য করবেÑ তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। Ñসহীহ ইবনে হিব্বান, হাদীস ৪১৬৩
সুতরাং গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি। কিন্তু ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ এটি হাদিস নয়। এ ধরণের কথা বলে স্ত্রীদের ঘরের দাসী বানিয়ে রাখাও উচিত নয়।

এ জাতীয় আরও খবর

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী