বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানির মামলা করবেন গেইল!

00000_97588_97704স্পোর্টস ডেস্ক : নারী কেলেঙ্কারিতে জড়িয়ে উল্টো মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস গেইল! বিশ্বকাপের সময় তিনি এক সেবিকাকে ‘বিশেষ অঙ্গ’ প্রদর্শন করেছিলেন-এই সংবাদ প্রচারকারী গণমাধ্যম ফায়ারফ্যাক্সের বিরুদ্ধে মামলা করবেন তিনি। ইতিমধ্যে তিনি অস্ট্রেলিয়া থেকে প্রভাবশালী এক গণমাধ্যম আইনজীবী নিয়োগ দিয়েছেন।

গেইলের দাবি, ওই গণমাধ্যম তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। তার বিরুদ্ধে টেন স্পোর্টস নেটওয়ার্কের এক নারী সাংবাদিক যৌন হয়রানির অভিযোগ এনেছেন। ইতিমধ্যে এই অভিযোগের কারণে ক্যারিবিয় তারকাকে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে।

গেইলের এই ফষ্টি-নষ্টি করতে চাওয়ার ঘটনাটি ক্রিকেট অস্ট্রেলিয়ার নজরে আসার পর বিপাকে পড়েন তিনি। বিগব্যাশে আজীবন নিষিদ্ধ করা হতে পারে তাকে।

বিগব্যাশের এই কাণ্ড ফাঁস হওয়ার পর গেইলের বিরুদ্ধে একের পর খবর বেরিয়ে আসে। বিশ্বকাপের ঘটনাটি প্রচার করে তাকে আরো বিপদে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম ফায়ারফ্যাক্স।

‘ক্রিস গেইল ফায়ারফ্যাক্সের এই খবরকে ভিত্তিহীন বলেছেন। বিশ্বকাপে সিডনিতে বসে এমন কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।’ বলেন গেইলের ম্যানেজার সিমন অটিরি।

গেইলের ম্যানেজার বিশ্বকাপের ঘটনাটি নিয়ে কথা বললেও বিগব্যাশের ওই ঘটনা সম্পর্কে কিছু বলেননি।

‘ফায়ারফ্যাক্স মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। আর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সঙ্গত কারণে মার্ক ও’ব্রাইনকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন গেইল। খুব তাড়াতাড়ি মানহানির মামলা করা হবে।’ বিবৃতিতে জানান সিমন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে