বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ : জাতিসংঘ

2d55e68316778a611f4af4ba846ce844-UNআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে শিগগিরই কাজ শুরু করবে সংস্থাটি।
উত্তর কোরিয়া গতকাল বুধবার প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করার পর নিরাপত্তা পরিষদের কাছ থেকে ওই ঘোষণা এল।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হাইড্রোজেন বোমার কথিত পরীক্ষার নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
ঘটনাটিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সুস্পষ্ট হুমকি বলেও বর্ণনা করেছে জাতিসংঘ।
উত্তর কোরিয়ার দাবি সঠিক হলে, তা হবে ২০০৬ সালের পর কমিউনিস্ট রাষ্ট্রটির চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর ঘটনা।
ভূগর্ভে চালানো এ পরীক্ষার তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে। ঘটনা নিয়ে গতকালই জরুরি বৈঠক ডাকে নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ওই বৈঠক আহ্বান করে। হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর খবরে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ।
তবে উত্তর কোরিয়ার দাবির বিষয়ে সন্দিহান যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার প্রাথমিক বিশ্লেষণের সঙ্গে উত্তর কোরিয়ার দাবি সংগতিপূর্ণ নয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে